ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল অটোর গ্যারেজ মালিকের

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো.শরীফ (৪৫) নামে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোর রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি (বিএডিসি সার গুদাম) এর সামনে তার নিজ গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই এলাকার মৃত আমির হোসেন ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, গ্যারেজ মালিক মো. শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে অটোরিকশা চালকরা তাঁর ঘুম ভাঙিয়ে অটোরিকশা নিয়ে যান। প্রতিদিনের মত আজ ভোর রাতে অটোরিকশা নিতে একজন চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো প্রকার আওয়াজ না পেয়ে নিহত শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারকে জানানা পরে পরিবারের সদস্যরা গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সাথে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীর সহয়তায় মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন নিহতদের বাড়িতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পরিবারের সাথে কথা বলে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ এর সাথে কথা বললে তিনি জানান, এমন মৃত্যুতে লাশের ময়নাতদন্ত করা উচিৎ। তবে যেহেতু পরিবারে কোনো অভিযোগ নেই তাই বিষয়টি দেখছি।

ট্যাগস :

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল অটোর গ্যারেজ মালিকের

আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩