ফরিদপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১০৭১ বার পড়া হয়েছে
ফরিদপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
মামুনুর রশীদ ফরিদপুর ঃঃ
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃৃৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পৃথক সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ মোঃ মামুনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার মধুখালী থানাধীন ডুমাইন পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় জামাল শেখের বিল্ডিং এর পশ্চিম পাশে জনৈক মোঃ সোবাহান শেখের মেহগনি বাগানের ভিতর হতে মোঃ ইমরান হোসেন ওরফে ইরান ফকির (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক হাজার আটশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মোঃ ইমরান হোসেন মধুখালী উপজেলার ডুমাইন পশ্চিম পাড়ার মৃত আলম ফকিরের ছেলে।
অপরদিকে ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রাম হতে নাঈম শেখ (৩০) নামে এক মাদক কারবারিকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শনিবার রাতে নাঈম শেখ (৩০) নামে অপর এক মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক নাঈম শেখ আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের ওবায়দুল শেখের ছেলে।
সে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবার ছোট চট ট্যাবলেট চালান আনার পরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানেসরবরাহ করে আসছিল নাঈম। এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে সূত্র জানায়।























