ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে দুই মাদক ব্যবসায়ী আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

বাউফলে দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে রাজিব দাস (৩০) ও মেহেদী হাসান (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাউফল থানা পুলিশ ও পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক অভিযানে সোমবার (১০ জুলাই) বিকেলে তারা আটক হয়।

জানা গেছে, দুই হাজার পিচ ইয়াবাসহ রাজিব দাসকে উপজেলার কালিশুরি ইউনিয়ন থেকে আটক করে বাউফল থানা পুলিশ এবং এক কেজি গাঁজা ও একশত পিচ ইয়াবাসহ মেহেদী হাসানকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মুসলিম পাড়া এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত রাজিব দাস উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের রনজিৎ দাস ওরফে রনজিৎ রায়ের ছেলে এবং মেহেদী হাসান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানিক মৃধার ছেলে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, রাজিব দাসকে দীর্ঘ তিনদিন আমরা গোয়েন্দা নজরদারি করি। সে কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, বরিশাল হয়ে বাউফলে প্রবেশ করে। এসময় সে নিজেকে আড়াল করার জন্য অনেক চেষ্টা করে। তবে পুলিশের জালে শেষমেশ সে ২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রাজিব দাস ও মেহেদী হাসানের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

বাউফলে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩