ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

ভালুকায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলার ভালুকায় আরাফাত নামে ১৫ বছরের এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত আরাফাত স্থানীয় বুলবুল মিয়ার ছেলে। সে স্থানীয় শিরিরচালা রাহমানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ীর পাঁচপাই এলাকার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, আরাফাত সোমবারে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। বন্ধুরা গোসল শেষে বাড়ি চলে গেলে একাই সাঁতার কাটে আরাফাত। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে আরাফাতের পরিবার বন্ধদের কাছে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পরিত্যক্ত পুকুরে জাল ফেলে আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

ভালুকায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩