পিরোজপুরে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুরে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই)বিকাল ৩টায় জাতীয় যুব সংহতি পিরোজপুর সদর ও পৌর কমিটির পরিচিতি সভা ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পিরোজপুর সদর উপজেলার যুব সংহতির আহবায়ক জনাব মোঃ কাইউম শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল হাসানের সঞ্চালনায় পিরোজপুর সদর হোটেল রয়েল প্যালেসের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও জাতীয় পার্টি ঢাকা দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক জনাব এ্যাড.নজরুল ইসলাম খান, তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম বেগবান করতে হবে জনগণের কাছে যেতে হবে, পল্লীবন্ধুর উন্নয়নের কথা জনগণের মনে করিয়ে দিতে হবে। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জনাব মোঃ তৌনিক-উল-হক তিনি বলেন পল্লীবন্ধুর অবদান আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে, অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন জাতীয় যুব সংহতি পিরোজপুর জেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব জনাব আবুল কালাম শিকদার, তিনি বলেন আমাদের নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন আমরা সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করব। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, পিরোজপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ কাবিরুল ইসলাম, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা মহিউদ্দিন জিহাদী, জাতীয় তরুণ পার্টির আহবায়ক জনাব মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার। জাতীয় শ্রমিক পার্টি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির সম্মানিত সভাপতি জনাব মাওলানা মহিউদ্দিন জিহাদী।





















