ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৬ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী এশা’র

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার নিজ বাড়ি থেকে সকালে কোচিং করতে বেড়িয়ে যাওয়ার পর থেকে গত ২৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মোছাঃ নিগার সুলতানা এশা (১৩)সন্ধান না মেলায় শিশুটির পরিবারের কান্না থামছেনা। স্কুল ছাত্রীর বাবা-মা সহ একমাত্র ছোটভাই পাগলের মত খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান করতে পারেনি।

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ তার কোন সন্ধান পায়নি। মোছাঃ নিগার সুলতানা এশা সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মো: কামাল হোসেনের মেয়ে। জানা যায়, পাশ্ববর্তী তাড়াইল উপজেলার তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ নিগার সুলতানা এশা গত ৬ জুলাই সকালে নিজ বাসা থেকে স্কুলে কোচিং করতে বেড়িয়ে যাওয়ার পর যথাসময়ে বাড়ি ফিরে না আসায় সংশ্লিষ্ট স্কুল সহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া পায়নি পরিবার। এ অবস্থায় গত ১৭ জুলাই কিশোরগঞ্জ সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু গত ২৬ দিনেও পুলিশ স্কুলছাত্রী মোছাঃ নিগার সুলতানা এশা’র কোন সন্ধান করতে না পারায় নিখোঁজ শিশুটির পরিবারের কান্না থামছেনা। সেইসাথে দিনে দিনে হতাশাও বাড়ছে। নিখোঁজ শিশুটির বাবা মোঃ কামাল হোসেন বলেন, স্কুল, আত্মীয়-স্বজন, মেয়ের বান্ধবীদের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন হদিছ পাচ্ছিনা। মেয়ের মা ও আমার এক মাত্র ছেলেটি এশা’র জন্য পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আমি আমার একমাত্র মেযে এশা’র সন্ধান ও উদ্ধারে আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি দ্রুত তৎপরতা কামনায় বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বলেন,  এ ব্যাপারে আমরা সব জায়গাতেই অনুসন্ধান করে অভিযান চালিয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

নিখোঁজের ২৬ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী এশা’র

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩