শিরোনাম:
বাঘায় ছেলের হাতে বাবা খুন
Astha DESK
- আপডেট সময় : ০১:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১১১৮ বার পড়া হয়েছে
বাঘায় ছেলের হাতে বাবা খুন
আস্থা ডেস্কঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলায় গাছ বিক্রি করার টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রুস্তম আলীকে (৭০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে শুকুর আলী (৪৫)। আজ মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাঁকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর ছেলে পলাতক রয়েছেন।
বাঘা থানার পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে এ ঘটনায় মামলা হবে।






















