ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকান্ডে নিহত-১১

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকান্ডে নিহত-১১

আন্তর্জাতিক ডেস্কঃ

ফ্রান্সে হলিডে হোমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় ভবন থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ফ্রান্সের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। সূত্র-বিবিসি ও রয়টার্স।

বিবিসি বলছে, ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের পর ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় সকালে আগুন লাগার ঘটনা সম্পর্কে জরুরি পরিষেবাগুলোকে জানানো হয় এবং পরে প্রায় ৮০ জন অগ্নিনির্বাপককে সেখানে পাঠানো হয়।

বিবিসি আরও বলছে, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে, তবে ঠিক কিভাবে সেখানে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়। এছাড়া অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে সতেরো জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি এটিকে ভয়াবহ বিপর্যয় বলেও অভিহিত করেন।

বিবিসি বলছে, জার্মান সীমান্তের কাছে এবং স্ট্রাসবার্গ শহরের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উইন্টজেনহেইমের কাছে ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর তৃতীয় তলায় থাকা লোকেদের কাছে পালানো কঠিন হয়ে পড়ে এবং সেখানেই তাদের মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিকাণ্ড ও হতাহতের এই ঘটনা ঘটে। সূত্র-বিবিসি ও রয়টার্স।

ট্যাগস :

ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকান্ডে নিহত-১১

আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩