ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে শোলমারা ব্রিজ উদ্বোধন: গ্রামের সঙ্গে যোগ হল শহর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন মহিনন্দন ইউনিয়নের শোলমারা এলাকায় নবনির্মিত ১৫ মিটার আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকালে সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোজাম্মেল হক প্রমুখ।

সেতুটি বিশাল জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কিশোরগঞ্জ সদর উপজেলা, তাড়াইল উপজেলা ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার প্রায় ১০লাখ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মিত হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ সেতুটি নির্মিত হয়।

গুরুত্বপূর্ণ এ সেতুটি কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলার লাখো মানুষের যোগাযোগ ব্যাবস্থা বদলে দিয়েছে। সেতু চলাচলের উপযোগী হবার পর থেকেই এ সেতুটি দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষের আগমন ঘটছে। গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এ অঞ্চলের মানুষের। জেলা সদরের সঙ্গে তাড়াইল উপজেলার সংযোগ স্থাপিত হয়েছে। এ ক্ষেত্রে সেতুটি স্থানীয়দের জন্য নিরাপদ যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে।

এ ছাড়া সেতুটি উদ্বোধন হওয়ায় দুই উপজেলার অর্থনীতি উল্লেখযোগ্যভাবে চাঙা হবে।

কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার শোলমারা এলাকায় নির্মিত ১৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজটি প্রজেক্টের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাটিবাংলা এন্টারপ্রাইজ এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু করে ২০২২ সালের এপ্রিল মাসে। ব্রিজের চুক্তিমূল্য ধরা হয় ২ কোটি ৮ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ করায় নির্ধারিত সময়ের ৩ মাস আগেই ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে নির্মাণ কাজ শেষ হয়।

স্থানীয়রা বলছেন, শৌলমারায় নির্মিত সেতুটি দুই উপজেলাকে সংযুক্ত করায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।

আবুল হাসেম নামের এক কর্মজীবী বলেন, সেতু না থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হতো। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সেতু হওয়ায় এখন এসব থেকে মুক্তি পেয়েছি।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শোলমারা সেতুর নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।

সেতু নির্মাণের কাজ শেষে উদ্বোধন হওয়ায় সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে ২ উপজেলার মানুষের কোনো প্রতিবন্ধকতা আর রইল না। এলাকার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এ সেতু।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগেই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় । যা এতদিন উদ্বোধনের অপেক্ষায় ছিল। তবে উদ্বোধনের আগেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ব্রিজটি উদ্বোধন হওয়াতে দুই উপজেলার মানুষের যোগাযোগে সময় ও খরচ কমেছে। যাতে করে ব্যবসায়ীরা লাভবান হবেন। সেতু নির্মাণ কাজের গুনগত মান ভাল হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান তিনি।

ট্যাগস :

কিশোরগঞ্জে শোলমারা ব্রিজ উদ্বোধন: গ্রামের সঙ্গে যোগ হল শহর

আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩