শিরোনাম:
নাশকতার মামলায় রামপালে আটক-৩
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১১০১ বার পড়া হয়েছে
নাশকতার মামলায় রামপালে আটক-৩
মূর্শিদা পারভীন/রামপাল প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে করা মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ আগষ্ট) তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার বড় নবাবপুর গ্রামের আঃ মাজেদ ফারাজীর পুত্র আঃ কাদের ফারাজী (১৮), কালেখারবেড় গ্রামের আঃ কাদের শেখের পুত্র জালি শেখ (৩৭) ও কালেখারবেড় গ্রামের মৃত আঃ কাদের শেখের পুত্র মোঃ শফিউদ্দিন শেখ (৪৮)।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, আটককৃদের মধ্যে বৃহস্পতিবার রাঁত সাড়ে ১০ টায় আঃ কাদের ফারাজীকে রণসেন এলাকা থেকে, রাঁত ২ টায় শফিউদ্দিনকে রাজনগর এলাকা থেকে ও আজ শুক্রবার সকাল ১১ টায় জালি শেখকে জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে।
























