ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের হয়রানিতে শ্রেণীকক্ষেই আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

শিক্ষকদের হয়রানিতে শ্রেণীকক্ষেই আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের রাজস্থানের কোটপুটলির একটি সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষকের হয়রানীতে শ্রেণীকক্ষেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বিক্রম সিং (১৫) নামে এক ছাত্র। গতকাল শনিবার (২৬ আগষ্ট) এঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সূত্র-এনডিটিভি’র।

জানা যায়, ছাত্রটি বিদ্যালয়ের হোস্টেলে থাকতেন। ওই কিশোরের আত্মহত্যার পর স্থানীয়রা পুলিশ স্টেশন ঘেরাও করে বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তাদের অভিযোগ, ওই কিশোর বর্ণবাদের শিকার হয়েছে।

এদিকে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। তফসিলি বর্ণ ও তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই শিক্ষকের কাছে হয়রানির কথা বাবাকে জানিয়েছিল ওই কিশোর। কিন্তু সব কিছু জানা সত্ত্বেও বিদ্যালয়ের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেননি।

ট্যাগস :

শিক্ষকদের হয়রানিতে শ্রেণীকক্ষেই আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩