ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

আগামী সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়-দেবী চন্দ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১২০২ বার পড়া হয়েছে

আগামী সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়-দেবী চন্দ

জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধঃ

আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, বিশ্বের মধ্যে আমাদের দেশের শক্ত অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া সম্ভব নয়, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে রয়েছি। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দেশ আগামীতে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতান্ত্রিক পন্থার নির্বাচনকে কেউ অবৈধভাবে বাধাগ্রস্থ করতে চাইলে আমরা তা সহ্য করবো না।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। মোবাইলে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু মত প্রকাশের নামে অগণতান্ত্রিক কোন কার্যকলাপ মেনে নেওয়া হবে না।

বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান এর সঞ্চালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, ভানু চন্দ চন্দ, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।

জেলা প্রশাসক দেবী চন্দ আরও বলেন, হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আপনারা সকলে একসাথে কাজ করবেন। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা শান্ত অবস্থায় রয়েছে। এই শান্ত অবস্থায় যেন কেউ আশান্ত পরিবেশ তৈরি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। হাওরের দেশীয় মাছের বংশ আগামীতে যারা নির্বংশ করতে চাইবেন তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

এর পূর্বে তিনি বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ট্যাগস :

আগামী সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়-দেবী চন্দ

আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩