ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু সুফিয়ান বিরুদ্ধে একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবু সুফিয়ান ভিকারুননিসার বসুন্ধরা শাখার (দিবা) ইংরেজির শিক্ষক এবং ভুক্তভোগী শিক্ষার্থীও ওই শাখার ছাত্রী।

এ ব্যাপারে গত ২৯ আগস্ট ওই ছাত্রীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ৩০ আগস্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

লিখিত অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় আমার মেয়েকে অশালীন এসএমএস পাঠাত। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এর প্রতিকার চাই।

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে শুনানি গ্রহণ করে প্রতিবেদন দিতে একটু দেরি হয়েছে। হয়তো আজকে (সোমবার) প্রতিবেদন হাতে পাব। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আল-আমিন হালদার বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে, সেখান থেকে যা পেয়েছি তা নিয়ে প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, আজই (সোমবার) প্রতিবেদন জমা দিতে পারব।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যেহেতু তদন্ত চলছে, প্রতিবেদন কী আসে সেটা দেখতে হবে। প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩