ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

হাসপাতাল ছেড়েছেন ফয়জুল করীম

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

হাসপাতাল ছেড়েছেন ফয়জুল করীম

স্টাফ রিপোর্টারঃ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সুস্থ হয়ে ফিরেছেন। আজ রোববার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়।

এর আগে খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হলে গত ৪ সেপ্টেম্বর তাকে আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দলটির প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরিপূর্ণ সুস্থ হতে আজ বরিশাল চরমোনাই বাসভবনে যাবেন ফয়জুল করীম।

গত ৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরীর উদ্যোগে সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। খুলনায় মুফতি সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ৪ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় এনে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি প্রথমে আইসিইউ, পরে পিআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৭ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।

ট্যাগস :

হাসপাতাল ছেড়েছেন ফয়জুল করীম

আপডেট সময় : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩