ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজশাহীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের টাকা উধাও

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের টাকা উধাও

রাজশাহী প্রতিনিধিঃ

ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখার হিসাব থেকে এক গ্রাহকের পৌনে তিন লাখ টাকা গায়েব হয়ে গেছে। মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ১০টি নম্বরে এই টাকা সরিয়ে নেওয়া হয়েছে। অথচ গ্রাহক কিছুই জানতেন না। ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন, তাঁর জমানো টাকা প্রায় শেষ।

ভুক্তভোগী গ্রাহকের নাম আতিকুর রহমান। তাঁর সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছেন। এ ঘটনায় রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আদেশটি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের রাজশাহী ও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

গ্রাহকের পক্ষে আদালতে মামলাটি করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, ভুক্তভোগী আতিকুর রহমান একটি বিমা প্রতিষ্ঠানের শাখাপ্রধান। তাঁর হিসাব নম্বর থেকে ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট ১০টি বিকাশ নম্বরে ১০টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো সরানো হয়।

বাদী আতিকুর রহমান বলেন, তিনি গত ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৯ আগস্ট দেশে ফেরেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাঁর হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ওই গ্রাহককে তাঁর ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী দেয়। তাতে টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মামলার আরজি আরওতে বলা হয়, দেশের বাইরে যাওয়ার জন্য গ্রাহক আতিকুর রহমান ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। তিনি যে ভারতে যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন। আতিকুরের সন্দেহ, তাঁর অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর তিনি আদালতে নালিশি মামলাটি করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছেন আদালত।

ট্যাগস :

রাজশাহীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের টাকা উধাও

আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩