ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

খুলনায় ১০ শর্তে বিএনপির সমাবেশের অনুমতি-কেসিসি

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

খুলনায় ১০ শর্তে বিএনপির সমাবেশের অনুমতি-কেসিসি

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে শিববাড়ি মোড়ে শেষে সমাবেশ করবে ২৬ সেপ্টেম্বর।
১০ শর্তে অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবে শর্ত না মানলে অনুমতি বাতিল করবে কেসিসি।

রোববার (২৪ সেপ্টেম্বর) খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেয়া হয়।

মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার শিববাড়ি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের ৫ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।

শর্ত গুলো হলোঃ
১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি না দিলে কেসিসির এ অনুমতি বাতিল বলে গণ্য হবে।

২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনোরূপ বিনষ্ট/খোঁড়াখুঁড়ি করা যাবে না। এ জাতীয় কোনোরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।

৩. জনউপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৪. অনুমোদিত স্থানে আইনবিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৫. সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে খবর আছে: সালাম

৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে।

৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

১০. অনুমোদিত স্থানে সরকার, কর্পোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।

ট্যাগস :

খুলনায় ১০ শর্তে বিএনপির সমাবেশের অনুমতি-কেসিসি

আপডেট সময় : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩