ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফুলবাড়িয়ায় খাস জমিতে শেখ রাসেল স্মৃতি সংসদ সাইনবোর্ড দিয়ে ঘর দখল

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ১১১১ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়ায় খাস জমিতে শেখ রাসেল স্মৃতি সংসদ সাইনবোর্ড দিয়ে ঘর দখল

ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

সরকারী খাস ভূমিতে “কর্তৃপরে অনুমতি ব্যাতিত প্রবেশ নিষেধ” এমন সাইনবোর্ড স্থানীয় ভূমি অফিস টানিয়ে দিলেও বেপরোয়া দখলবাজ স্থানীয় নেতা পরিচয়দানকারী সাইদুলগং।

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ডটি উপড়ে ফেলে “শেখ রাসেল স্মৃতি সংসদ”এর সাইন বোর্ড টানিয়ে দিয়েছেন। সরকারী হাটবাজারের খাস জমি দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

দীর্ঘদিন যাবত এক শ্রেনীর দখলবাজ বাজারের খাস জমি দখলে নিয়ে দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে আসছে। দখলবাজরা ভাড়া দিয়েও ক্ষান্ত হয়নি। বাজারের সরকারী খাস জমি ষ্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় ছাপা হলেও স্থানীয় উপজেলা ভূমি অফিসের কোন পদক্ষেপ না নেয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দখলবাজ সাইদুল গং।

সম্প্রতি বাবুগঞ্জ বাজারে সরকারী দখলকৃত ভূমির একটি দোকান ঘরে “কর্তৃপরে অনুমতি ব্যাতিত প্রবেশ নিষেধ” এমন সাইনবোর্ড স্থানীয় ভূমি অফিস টানিয়ে দিলেও বেপরোয়া দখলবাজ স্থানীয় নেতা পরিচয়দানকারী সাইদুলগং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ডটি উপড়ে ফেলে “শেখ রাসেল স্মৃতি সংসদ” এর সাইন বোর্ড টানিয়ে দোকান ঘর দখলে নিয়ে গেছে।

কালাদহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি নিজে এ্যসিল্যান্ড স্যারের আদেশে নিষেধাজ্ঞার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখি সাইনবোর্ডটি নেই। বিষয়টি এসিল্যান্ড স্যারকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বাবুগঞ্জ বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর দখলে নেয়ার বিষয়টি জেনেছি। এসিল্যান্ড, সার্ভেরার নিয়ে অবৈধ দখল অভিযান চালানোর বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।

ট্যাগস :

ফুলবাড়িয়ায় খাস জমিতে শেখ রাসেল স্মৃতি সংসদ সাইনবোর্ড দিয়ে ঘর দখল

আপডেট সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩