ধামইরহাটে এস এ মেশিনারিজ এন্টারপ্রাইজ এর উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১১২০ বার পড়া হয়েছে
ধামইরহাটে এস এ মেশিনারিজ এন্টারপ্রাইজ এর উদ্বোধন
মোঃ এ কে নোমান/ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এস, এ মেশিনারিজ এন্টারপ্রাইজ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে এস, এ মেশিনারিজ এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন করেন ব্রনাই নাগরিক আপেনডি ও সহধর্মিণী ব্রনাই ব্যবসায়ী শোহানা।
এ সময় উপস্থিত ছিলেন এস, এ মেশিনারিজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্রুনাই প্রবাসী ধামইরহাটের সমাজসেবক মোঃ সিহাব উদ্দীন, ইসবপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজুল আলম (লাকী), জাহানপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, পৌর কমিশনার মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান, জাহানপুর ইউপি সদস্য মোসা. আমিনা খাতুনসহ প্রমূখ।
প্রত্যন্ত এলাকায় মান সম্মত গ্রাহকসেবা নিশ্চিত করাই এস, এ মেশিনারিজ এর মুল উদ্দেশ্য বলে জানান স্বত্বাধিকারী ব্রুনাই প্রবাসী সিহাব উদ্দিন।
























