ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে সহরায় উৎসব ও মেলা শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ১১৮৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে সহরায় উৎসব ও মেলা শুরু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

ক্ষুদ্র নৃ-গোষ্টীর ঐতিহ্যকে তুলে ধরতে জয়পুরহাটে ৩৩০ তম সহরায় উৎসব ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টীর পল্লী পালী গ্রামের খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্টী সংঘের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।

এসময় জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, ক্ষুদ্র নৃ-গোষ্টীর নেতা কার্ত্তিক চন্দ্র সিং উপস্থিত ছিলেন।

এ উৎসবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উত্তবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশন করে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্টীর ভাষায় রচিত গীতিনৃত্য ও নাটক প্রদর্শিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে বুড়িকালী মন্দিরের চার পাশে বসেছে মেলা।

ট্যাগস :

জয়পুরহাটে সহরায় উৎসব ও মেলা শুরু

আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩