ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুরে রিফাত নামে একটি ছেলে শিশু পাওয়া গেছে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ১১১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে রিফাত (৭) নামে একটি ছেলে শিশু পাওয়া গেছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার সরারচর বাজারে তাকে পাওয়া যায়।

বাজার ব্যবসায়ী জুয়েল মিয়া জানান, শনিবার বিকাল ৩টার দিকে সরারচর বাজারে ছেলেটিকে একা একা ঘোরাফেরা করতে দেখে তার কাছে সন্দেহ সৃষ্টি হয়। পরে তিনি দোকান থেকে নেমে ছেলেটিকে তার দোকানে নিয়ে আসেন এবং তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে ছেলেটি শুধু তার নাম রিফত বলে জানায়।

পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পাড়ায় স্থানীয়রা বাজিতপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনারস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ছেলেটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ  ( ওসি) গোলাম মোস্তাফা বলেন, ছেলেটি তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পাড়ায় আমাদের হেফাজতে আছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ছবিতে প্রদর্শিত ছেলেটিকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে বাজিতপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

ট্যাগস :

বাজিতপুরে রিফাত নামে একটি ছেলে শিশু পাওয়া গেছে

আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩