ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এর সমর্থক ও ৩ জন আওয়ামী লীগ প্রার্থী মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সমর্থক বলে জানা গেছে। আহতরা সবাই সদর উপজেলার কুমারখালি এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ও স্থানীয়রা জানান, বিকেলে কুমারখালী এলাকায় ঈগল নৌকার সমর্থকরা প্রচারণায় নামে। উভয় পক্ষ মুখোমুখী হলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ঈগল প্রতীকের সমর্থক সুমাইয়া (২৫), রিনা (২৬) ছাব্বির (১৯), জোলেখা (২৫), নাজমা (৩০), নাজমা (৩৫) ও নৌকার সমর্থক জান্নাতী (২০), শান্তা (২১) ও শিল্পি (৪০) আহত হয়।

ট্যাগস :

পিরোজপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩