ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৮

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৮

মোংলা প্রতিনিধিঃ

নির্বাচন পরবর্তী মোংলায় নৌকা প্রতীকের নেতা-কর্মীদেরকে কুপিয়ে জখম করেছেন ঈগলের কর্মীরা। এতে গুরুতর আহত ৮ জনের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ হামলা ও আহতের ঘটনা ঘটে।

উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শেখ জানান, গতকাল ভোটের দিন নৌকার এজেন্ট থাকায় রাতে মাদুরপাল্টা গ্রামে ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তার ভাই দিজেন্দ্র মল্লিক (৩৩)কে দা দিয়ে কুপিয়ে জখম করেছেন ঈগল প্রতীকের কর্মী সজল ও উজ্জল। এছাড়া একই সময়ে ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামে ঈগলের কর্মীদের হামলায় আহত হন নৌকা প্রতীকের আরেক কর্মী সুমন শেখ (১৮)।

অপরদিকে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সরদার জানান, ভোট ঈগলে না দিয়ে নৌকায় দেয়ায় রবিবার রাতে ঈগল প্রতীকের কর্মীরা সোনাইলতা গ্রামের নৌকা প্রতীকের কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদার (৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন। তাদেরকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের কর্মীদের কুপিয়ে জখমের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাতেই তারা নিজেরা নিজেদের দোকানপাট ও ঘরের জিনিসপত্র ভেঙ্গে নৌকার উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ও হুমায়ুন সরদার বলেন, নৌকা জিতেও আমাদের নৌকার নেতা-কর্মীরা মার খাচ্ছেন। আমরা জিতলেও শান্ত রয়েছি, কিন্ত ঈগলের লোকজন গায়ে পড়ে আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন, গতরাতের এ ঘটনায় আজ সোমবার সকালে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হবে, এখন তারই প্রস্তুতি চলছে।

পৃথক এসব ঘটনাকে ঘিরে ওই দুইটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও কেউকে আটক করতে পারেননি। এনিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে।

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার তদন্ত ও লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৮

আপডেট সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪