১৫ মার্চ প্রকাশ পাচ্ছে অনিক অলংকার অভিনীত ‘তোমারি আমি’
- আপডেট সময় : ০৭:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১১৩৩ বার পড়া হয়েছে
১৫ মার্চ (শুক্রবার) দুপুর ২ টায় পায়রা এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এ প্রকাশ পাচ্ছে এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান অনিক ও অভিনেত্রী অলংকার চৌধুরী অভিনীত নাটক ‘তোমারি আমি’।
সিফাত হোসেনের চিত্রনাট্যে ‘তোমারি আমি’নাটকটি নির্মাণ করেছেন মীর আরমান হোসেন। সিনেমাটোগ্রাফী করেছেন শেখ সুজন।আফরান অনিক, অলংকার চৌধুরী ছাড়াও নাটকে অভিনয় করেছেন আনোয়ার শাহী, সম্পা নিজাম, শশী আফরোজা, তাজুল, মারুফসহ আরও অনেকে।
নাটক নিয়ে অনুভূতি জানতে চাইলে অভিনেতা আফরান অনিক জানান, তোমারি আমি নাটকটি অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত। দুজন প্রেমিক প্রেমিকার সেক্রিফাইস চমৎকারভাবে ফুটে উঠেছে নাটকটিতে। কাজটি দেখে আশা করি দর্শক নিরাশ হবেন না।
অনিমা আর আবীর একে অপরকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একদিন তারা দেখা করার প্ল্যান করে। অনিমা নীল শাড়ি পড়ে অপেক্ষা করলেও আবীরের কোন দেখা নেই। হঠাৎ অনিমার ফোনে একটা কল আসে। আবীর বাইক এ্যাকসিডেন্ট করেছে। হাসপাতালে ছুটে যায় অনিমা। এক পর্যায়ে আবীর অনিমাকে বিয়ে করতে অস্বীকার করে। এভাবেই গল্প নানাদিকে মোড় নেয়। তোমারি আমি নাটকটি এমনই গল্প নিয়ে সাজানো হয়েছে বলে জানান অভিনেতা আফরান অনিক।


























