ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর নাম মফিজুল ইসলাম প্রকাশ্যে মফু।

সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে। গ্রেফতারের পর আসামী মফিজুল শিশুটিকে ধর্ষণ শেষে শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। বুধবার বেলা ১১ টায় র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব- ১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি জানান ২৯ শে এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়। ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব- ১১ এর একটি দল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেপ্তার করেন। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সদর দক্ষিণ থানায় প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪