ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

চৌধুরী কামরুল হাসানের দিনভর গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তথা ২৯ মে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরপর দুইবারের উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

শুক্রবার (১৭ মে) সকাল থেকে কাঁপ পিরিচ প্রতীকের সমর্থনে দিনব্যাপী প্রচারণা চলে উপজেলার মৃগা ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে গ্ৰামে।

উক্ত নির্বাচনী জনসভায় ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার উদ্দীন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোঃ মনিরুজ্জামান আক্কেল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসান বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব।

এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন। ইটনা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবোও বলেও জানান। জানা যায়, ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ নির্বাচনী সমাবেশে জমজমাট হয়ে উঠেছে হাওর অধ্যুসিত জেলার সর্ববৃহৎ ইটনা উপজেলার বিভিন্ন এলাকা।

ট্যাগস :

চৌধুরী কামরুল হাসানের দিনভর গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪