ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম, আহত ৩

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ জুন) সকাল ৮ টার দিকে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন শাহেদল ইউনিয়নের মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. জুয়েনা খাতুন (৩৮), তার মেয়ে মারুফা (২১) ও প্রতিবেশী মো. নজরুল ইসলামের স্ত্রী রাশিদা আক্তার।

অভিযোগসূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আশরাফ উদ্দিনের নের্তৃত্বে তার ছেলে মো. আরিফ, মো. শরিফ উদ্দিন ও মো. আরিফের স্ত্রী মোছা. কারিমা সুলতানা জমিসংক্রান্ত বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী মোছা. জুয়েনার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। জুয়েনাকে রক্ষা করতে তার মেয়ে মারুফা ও প্রতিবেশী রাশিদা আক্তার এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে অভিযুক্তরা। পরে মোছা. জুয়েনা খাতুনের ঘরে ঢুকে অভিযুক্তরা ১ লাখ ৫৫ হাজার টাকা লুট করে। তাদের ডাক চিৎকারে মোছা. জুয়েনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম ও প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের রক্ষা করে। পরে আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম অভিযুক্তদের শাস্তি চেয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম, আহত ৩

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪