ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

ঘুমন্ত অবস্থায় সাকিব খানের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ১২৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমান্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক টিকটকারের লিঙ্গ কর্তন করেছে তারই স্ত্রী অপর টিকটকার শিখা খান (২৯)।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বন্দর থানার কলাগাছিয়ার কান্দিরপাড় এলাকায় নিজ ঘরে স্বামী সাকিব খান ওরফে জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

এ ঘটনায় স্ত্রী শিখা খানকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক রাজু আহমেদ। তিনি জানান, শিখাকে আটক করা হয়েছে। আহত সাকিবের সার্জারির প্রস্তুতি চলছে।

জানা যায়, টিকটকে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মতো কথা বলে আলোচনায় আসেন সাকিব খান। নিজেকে জুনিয়র সাকিব খান বলেই পরিচয় দিতেন তিনি। তবে তার প্রকৃত নাম সাকিল বেপারী। মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। অন্যদিকে স্ত্রী শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। সাকিব ও শিখার এর আগেও একাধিক বিয়ে হয়েছে। কিন্তু সাকিব আরও একটা বিয়ে করতে চাওয়ায় তাদের পরিবারে শুরু হয় কলহ। আর সেই কলহ থেকেই এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এখানে তার সার্জারি চলছে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘুমন্ত অবস্থায় সাকিব খানের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪