ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

কলকাতায় পুকুর থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরীর সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে মহম্মদ দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে পড়েছিল ওই যুবকের লাশ।

দাউদ হোসেন উপল ঢাকার মহম্মদপুরের মীর মোশারফ হোসেনের ছেলে। তার কাছে থাকা নথিপত্র দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি পুকুরের পাড়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা প্রগতি ময়দান থানায় খবর দেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী লাশটি উদ্ধার করে। তার কাছে থাকা নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। উপল কেন কলকাতায় এসেছিলেন? কেনইবা পুকুরে ঝাঁপ দিলেন— এসব বিষয়ে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।‌

ট্যাগস :

কলকাতায় পুকুর থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪