ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

ডিবি হেফাজতে সমন্বয়ক হাসনাত ও সারজিস

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ১১২২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দুই সমন্বয়ক হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৭ জুলাই) রাতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) বিকালে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নিয়ে যায় ডিবি। গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে তখন জানান, নিরাপত্তাজনিত কারণে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০, মুক্তিযোদ্ধা কোটা ৩০ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে সরকার কর্তৃক জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন। এরপরই কোটা পদ্ধতির সংস্কার নতুনভাবে আলোচনায় আসে। এতে পুনরায় কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলন নিয়ে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হন অনেকে। এর জেরে ২১ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করেন। এরপর ২৩ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে।

ট্যাগস :

ডিবি হেফাজতে সমন্বয়ক হাসনাত ও সারজিস

আপডেট সময় : ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪