ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, এ হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়ালাইসিস চলমান অবস্থায় রয়েছে। রাত ৮টার সময় এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আমাদের কর্মচারীরা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ওয়ার্ডে ১২টি বেডের মধ্যে ৫ জন রোগী ছিল। সকলেই নিরাপদে আছেন। তবে বাবলী নামে এক আয়া হাতে দগ্ধ হয়েছে। ওই ইউনিট ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে ইতোমধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে লোয়ার মেশিন দিয়ে ধোয়া বের করে ফেলে। একটি অক্সিজেন সিলিন্ডার, ডায়ালাইসিস মেশিন ও একটি বেডের ক্ষতি হয়। ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগস :

দিনাজপুরে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৯:১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪