ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।সোমবার আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নির্জন কুমার মিত্র ওই জামিন মঞ্জুর করেন।

আদালতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

সোমবার দুপুরে মামলায় জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন ।
আইনজীবী রুমেন আরো জানান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ।

গেল ১৯ নভেম্বর জেলার জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন।

মুলত: বিএনপি নিজেদের অফিসে নিজেরাই আগুন দিয়েই এ মামলা দায়ের করেছেন। আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় জেলা কারাগারে ২ মাস কারাবাসের পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এমকে/এসএ/আস্থা

ট্যাগস :

বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪