ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩ Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ১১৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ভারতের মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক চোরাকারবারি নিহত হয়েছে।

নিহতের নাম সাইদুল ইসলাম। সে সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার সীমান্তগ্রাম গামাইতলা খাসপাড়া (পুর্বপাড়া)’র বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে সুপারীর চালান নিয়ে পাচার করতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল চোরাকারবারি স্ইাদুলকে লক্ষ্য করে লক্ষ্য করে গুলিবিদ্ধ করে।

খবর পেয়ে বিজিবি’র টহলদল ও স্থানীয়রা সীমান্তের জিরো লাইন থেকে তাকে উদ্যার করে। এরপর পরিবারের লোকজন দ্রুত সুনামগঞ্জ জেলা সদর মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাতে সরজমিনে বিশ^ম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের বিভিণœ শ্রেণিপেশার লোকজনের নিকট খোঁজ নিয় জানা গেছে, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি নজর এড়িয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার মেইন পিলার ১২০৯ অতিক্রম করে সাইদুল বাংলাদেশ থেকে একাধিক শ্রমিকের মাধ্যমে সুপারির চালান নিয়ে  মেঘালয় ষ্টেইটের আমপানগ্রী বস্তি এলাকায় প্রবেশ করে।

এরপর সেখানে ভারতীয় চোরাকারবারিদের নিকট সুপারির চালান হস্তান্তরের জন্য অপেক্ষারত ছিল সাইদুল। ওই সময় ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান,  বুকে পেটে গুলিবিদ্ধ হয়ে সাইদুল মারা গেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান ভারতীয় বিএসএফের গুলিতে সাইদুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে রেখেই  সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হবে।

উল্ল্যেখ যে, গেল বছরের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার  রাতে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বিশ্বম্ভরপুর থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তিনি সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার সীমান্ত দিয়ে কোনো চোরাচালান বা অবৈধ কার্যক্রম হয় কিনা? তা জানতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত এলাকা চোরাচালান এবং অবৈধ কার্যক্রমের রোধে পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি’র সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, এলাকাবাসী ও গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশ্বম্ভরপুরের গামাইতলার ওপারে এক বাংলাদেশি সুপারির চালান নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে সেখানকার কড়াইগড়া বিএসএফের টহল দল গুলি করে।

এমকে/আস্থা

ট্যাগস :

মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫