ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

একদিন পিছিয়ে গেল খালেদা জিয়ার দেশে ফেরা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ১০৮১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ মে লন্ডন থেকে দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

তবে ওই দিন কয়টা নাগাদ খালেদা জিয়া দেশে ফিরবেন ,তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপির মিডিয়া সেল।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিএনপি মহাসচিবের নির্দেশে গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। কখন নামবেন, সে সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

এর আগে সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সোমবার খালেদা জিয়া দেশে ফিরবেন কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে। তাকে বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত রাস্তায় সংবর্ধনা জানানো হবে। তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে আসবেন।

ট্যাগস :

একদিন পিছিয়ে গেল খালেদা জিয়ার দেশে ফেরা

আপডেট সময় : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫