ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে দেওয়া ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক সংগঠনের নেতারা।

বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) সম্মিলিত এক প্রতিবাদলিপিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্যাগিং দেওয়া এবং হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে।

তিন সংগঠনের নেতারা বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদলিপি দিতে কিংবা আইনি প্রতিকার চাইতে পারেন। কিন্তু একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের হুমকি দেওয়া ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার। ছাত্র সংসদ বা তার কোনো প্রতিনিধি এ ধরনের দায়িত্ব পালন করতে পারে না।

এ অবস্থায় ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন বলে জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬