রাজধানীতে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
রাজধানীতে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা থেকে আজ বুধবার অজ্ঞাতামা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের আনুমানিক বয়স যথাক্রমে (৩৫) ও (৫০) বছর। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশের সূত্র মতে জানা যায়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলসংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ৩৫ বছর বয়সী যুবকের ও বিকেল ৩টার দিকে বাড্ডা গুদারাঘাট লেকপাড় থেকে ৫০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান বলেন, সকালে সংবাদ পেয়ে বাড্ডা গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে এক যুবক বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে কবি সুফিয়া কামাল হলের বিপরীত ফুটওভার ব্রিজের পাশ থেকে বিকেল ৩টার দিকে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















