ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ১১৩০ বার পড়া হয়েছে

সাভারে বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

পুলিশ বলছে, নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সকালে এক নারী ৯৯৯-এ ফোন করে জানান আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন। এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবন থেকে নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)-কে আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুস সাত্তার মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন।

জান্নাত জাহান শিফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করতো। এরই জের ধরেই গত বুধবার রাতের খাবারের সময় বাবার ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

জান্নাত জাহান শিফা আরও জানান, গত ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।

পুলিশ বলছে, আটক তরুণীর বক্তব্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ

আপডেট সময় : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫