ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু, সহায়তা করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১১৮৩ বার পড়া হয়েছে

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক প্রটোকল মেনেই এ তদন্ত হবে বলে জানানো হয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে রামমোহন নায়ডু জানিয়েছেন, ‌এছাড়া সরকার একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। এই কমিটির কাজ হবে বিমান পরিবহন খাতের সুরক্ষা আরও কঠোর করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার দিকেও নজর দেওয়া।

শুক্রবার সকালেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছেন। ভারতের নিজস্ব তদন্ত ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে ইতোমধ্যেই একটি বিশেষজ্ঞ দল ভারতে রওনা হয়েছে। তারা ভারতের তদন্তকে সহায়তা করার জন্য যাচ্ছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল গুজরাট রওনা হয়েছে তদন্তে সহায়তা করার জন্য।

ট্যাগস :

ভারতে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু, সহায়তা করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫