ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

এনসিপির কর্মীসভায় বৈআছা’র নেতাকে হাতুড়ি পেটা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ১১২১ বার পড়া হয়েছে

এনসিপির কর্মীসভায় বৈআছা’র নেতাকে হাতুড়ি পেটা

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভিতরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু হওয়ার আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভিতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকাশ মাতুব্বর বলেন, রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুমের উপর হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ নিয়ামতউল্লাহ বলেন, রাতুল হাওলাদার ও আদিল আহমেদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই এলাকা থেকে হামলাকারীরা পালিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।

ট্যাগস :

এনসিপির কর্মীসভায় বৈআছা’র নেতাকে হাতুড়ি পেটা

আপডেট সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫