ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

সোহরাওয়ার্দীর জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত-৭, আহত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১২৪০ বার পড়া হয়েছে

সোহরাওয়ার্দীর জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত-৭, আহত-১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মহাসমাবেশে যাওয়ার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ ৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) দিবাগত রাঁত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, যশোর সদর উপজেলার মধুগ্রাম আটপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মুজাহিদ জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ইসলামী আন্দোলন নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি ডাঃ আব্দুল জালাল, ইসলামী আন্দোলন যশোর জেলা দায়িত্বশীল মাওঃ মোস্তফা।

পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। তারা হলো, যশোর সদর উপজেলার মুফতি আব্দুর রহমান, মুফতি আবু বকর, হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।

এছাড়া ১৫ জনকে যাত্রী আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে পুলিশ।

হাসাড় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের ২ জন যাত্রী নিহত হন।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি আটক আছে তবে চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

সোহরাওয়ার্দীর জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত-৭, আহত-১৫

আপডেট সময় : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫