ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১১০৮ বার পড়া হয়েছে

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কর্মীরা

শেখ শ্রাবণ হোসেন শাওনঃ

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে দলে দলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন তারা। সকাল ১০টা থেকে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব।

এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন দাবিতে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে দলটি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল। এ ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ও হয়েছে।

মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামীর রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে এই মহাসমাবেশ থেকে।

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদের দাওয়াত করা হয়েছে।

ট্যাগস :

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কর্মীরা

আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫