ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পরাণ পাখি: বাংলা গানে নবসৃষ্টির এক অনন্য অধ্যায়

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১৩৬৫ বার পড়া হয়েছে

বাংলা গানে হৃদয়ের গভীরতা ও ভালোবাসার আবেগ নিয়ে এসেছে একটি নতুন সৃষ্টি, ‘পরাণ পাখি’। মাহিন আওলাদ পরিচালিত এই গানটি ইতিমধ্যে ইউটিউবে দুই কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলা গানের জগতে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী মাইলফলক।

পরিচালনার দায়িত্বে ছিলেন মাহিন আওলাদ, যিনি সাম্প্রতিক সময়ের নাট্যনির্মাণে নতুন ঘরানার পরিচয় তৈরি করেছেন। গানটি তার পরিচালিত নাটক ‘পরাণ পাখি’র অংশ। একদিকে নাটকের আবেগময় দৃশ্যপট, অন্যদিকে গানের কথা, সুর ও কণ্ঠ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে শ্রোতা-দর্শকের ভালোবাসার প্রতিচ্ছবি।

গানে কণ্ঠ দিয়েছেন জন্নাতুল সুমাইয়া হিমি ও আভরাল সাহির। গানের কথা লিখেছেন সমেশ্বর অলী। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি, চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ।

গানের প্রতিটি চরণ যেমন আবেগে ভরপুর, তেমনি দর্শকের হৃদয়ে দাগ কাটার মতো, যতবার হারাই তোরে, ততবারই খুঁজি আবার এই একটি লাইন যেন বলছে হাজার কথার একসঙ্গ।

দর্শকরা বলছেন, ‘পরাণ পাখি’ শুধু একটি গান নয়, এটি এক অনুভবের গল্প। প্রতিটি দৃশ্য ও সুর যেন একটি প্রেমময় কবিতা হয়ে ফুটে উঠেছে।

গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। নির্মাণ ও প্রচারে সর্বাত্মক সহযোগিতা করেছে ধ্রুব টিভি টিম। প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা।

এই গান ও নাটকের সাফল্যের পেছনে দর্শক-শ্রোতাদের নিরন্তর ভালোবাসা ছিল মূল চালিকাশক্তি। নির্মাতা মাহিন আওলাদ বলেন, “এটা শুধু একটা প্রজেক্ট নয়, এটা আমার হৃদয়ের কাছের একটি স্বপ্ন যেটা দর্শকের ভালোবাসায় বাস্তব হয়ে উঠেছে।”

প্রতিবেদন: মানিক খান
সাংবাদিক ও সাংস্কৃতিক সম্পাদক ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইমস রিপোর্টার ফাউন্ডেশন (ঢাকা বিভাগ)

পরাণ পাখি: বাংলা গানে নবসৃষ্টির এক অনন্য অধ্যায়

আপডেট সময় : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫