ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন

‘পিআর পদ্ধতি তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে’

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ১১৯৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, পিআর পদ্ধতি (সমানুপাতিক প্রতিনিধিত্ব) জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

শুক্রবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হামলা-মামলায় এখন আর বিএনপি ভয় পায় না।

মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে লাভ নেই।

তিনি বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করব। যারা একসময় ভাত খেতে পারত না, আজ তারা টাকার কুমির হয়েছে। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—তারা এত টাকা কোথায় পেল?’

মির্জা আব্বাস আরও বলেন, ‘বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমন করা যাবে না। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা কোনো দালালি রাজনীতি করি না। আমরা জনগণের রাজনীতি করি।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ্ নবী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন

‘পিআর পদ্ধতি তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে’

আপডেট সময় : ১২:২৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫