ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৮৮৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা একজন নিহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (১১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ২ নং কমলছড়ি ইউনিয়নে দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, কমলছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন টিলা এলাকায় জীবন ত্রিপুরা (৩৫) থানাচন্দ্র এলাকায় টিলায় অপর দিক থেকে আরেক ইজি বাইক (টমটম) আসতে দেখে মুখোমুখি সংঘর্ষের ভয়ে আত্মরক্ষার চেষ্টায় চলন্ত গাড়ি থেকে লাফ দিলে রাস্তার পাশে থাকা ওয়ালে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্ত ক্ষরণ হয়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় অটোচালক এবং স্থানীযরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ত্রিপুরাকে মৃত ঘোষনা করেন। নিহত জীবন ত্রিপুরা (৩৫) খাগড়াছড়ি সদর উপজেলার থানাচন্দ্রপাড়া এলাকার বিহারি ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয় পাওয়ার কারণে রাস্তার পাশে দেওয়ালে আঘাতে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫