ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ

৯৩৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে দুটি নতুন বাণিজ্যিক জাহাজ

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১২৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকার নতুন করে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে দুটি জাহাজ সংগ্রহের জন্য মোট খরচ ধরা হয়েছে প্রায় ৯৩৬ কোটি টাকা, যা বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে বহন করা হবে। দরপত্র আহ্বানের পর তিনটি প্রতিষ্ঠান থেকে প্রস্তাবনা পাওয়া যায়, যার মধ্যে দুইটি ছিল কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য। সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

এর আগে গত মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বিমান ও জাহাজ কেনার এই পদক্ষেপ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করবে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমানে শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর বিষয়ে আলোচনা চলছে এবং এ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে।

বাংলাদেশের সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ দেশে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এমএইচ মানিক

সদস্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ

৯৩৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে দুটি নতুন বাণিজ্যিক জাহাজ

আপডেট সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫