ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পুনরায় পথপ্রদর্শক

দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরছে প্রতিভার মেলা ‘নতুন কুঁড়ি’

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৯২৪৬ বার পড়া হয়েছে

বিটিভিতে আবার ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ২০০৫ সালের পর দীর্ঘ বিরতির পর আবার সম্প্রচারিত হতে যাচ্ছে। বিটিভি সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া পেজে নতুন লোগো ও টিজার প্রকাশ করেছে।

১৫ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাই প্রক্রিয়া চলবে। বয়সভিত্তিক দুটি শাখায় (ক: ৬-১০ বছর, খ: ১১-১৫ বছর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে একক ও দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুল ও রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি।

‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি অনেক প্রতিভাবান শিল্পীকে বাংলাদেশের মিডিয়ায় পরিচিতি দিয়েছে, যেমন: তারানা হালিম, তমালিকা কর্মকার, মেহবুবা মাহনূর চাঁদনী, রুমানা রশীদ ঈশিতা, তারিন জাহান, সাবরীন সাকা মীম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। এই অনুষ্ঠানটি শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নতুন কুঁড়ির মাধ্যমে অনেক প্রতিভাবান শিল্পী মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন। এই অনুষ্ঠানটি শিশু-কিশোরদের অনুপ্রাণিত করেছে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।

এমএইচ মানিক
সাংস্কৃতিক সম্পাদক
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন

শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পুনরায় পথপ্রদর্শক

দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরছে প্রতিভার মেলা ‘নতুন কুঁড়ি’

আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫