ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ব্যস্ত সড়কে দিনদুপুরে ছিনতাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসাদ খোকন

ঢাকায় ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ১২৪১ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারের ব্যস্ত সড়কে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। গতকাল (১৭ আগস্ট) রাতে তিনি প্রাইভেটকারে করে বাংলামোটর থেকে আফতাবনগরের দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ি সিগন্যালে থামলে হঠাৎ এক যুবক দ্রুত এগিয়ে এসে তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, ছিনতাই হওয়া ফোনটির মডেল ইনফিনিক্স হট ৩০ এবং এতে ব্যবহৃত সিম নম্বর ছিল ০১৭২২****৩৯। ঘটনার সময় আসাদ খোকন ফেসবুক লাইভে ছিলেন, ফলে পুরো পরিস্থিতি অনলাইনে প্রচারিত হয়।

মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “রাজধানীর মতো ব্যস্ততম সড়কে যদি এমন নিরাপত্তাহীনতার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন?”

বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে আগামীতে ভোলায় গিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আসাদ খোকন।

আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনা রাজধানীর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ট্যাগস :

রাজধানীর ব্যস্ত সড়কে দিনদুপুরে ছিনতাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসাদ খোকন

ঢাকায় ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫