ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

চাঁদার দাবিতে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহানুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক খোলা কাগজ-এর রামপাল ও মংলা প্রতিনিধি মোঃ সোহানুর রহমানের কাছে রামপাল উপজেলার মোঃ ইব্রাহীম শেখ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার ও মারধরের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সোহানুর রহমান জানান, তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ও সংবাদকর্মী। পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাট জেলার যুব প্রতিনিধি ও জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার অভিযোগ, শিক্ষাজীবন থেকে অরাজনৈতিক থাকা সত্ত্বেও ইব্রাহীম শেখ ও তার সহযোগী সাফি, সৈকত ও শারাফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে পরোক্ষভাবে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ছবি অপব্যবহার করে হেয় প্রতিপন্ন করা হয়।

তিনি আরও জানান, গত বুধবার (২৫ফেব্রুয়ারি/২৬) অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা পাঠানোর জন্য তার ব্যক্তিগত একটি বিকাশ নাম্বর দেন। দাবি পূরণ না হলে তার রাজনৈতিক পরিচিতি ব্যবহার ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয়। এবং বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থানায় সাধারণ ডায়েরি করেন (নং-১১২২)।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ (ওসি) আল মামুন বলেন, অভিযুক্ত ইব্রাহীম শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট আইডি থেকে হ্যাক সংক্রান্ত কোনো সতর্কবার্তা বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

চাঁদার দাবিতে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১১:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬