ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

খুলনায় দুর্বৃত্তরা মাসুম বিল্লাহ (৪০) নামে একজন শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। আজ বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চত করেছেন।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক।

হত্যাকাণ্ডে জড়িত অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ পুলিশ আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে ৫ জন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ও পুলিশ অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। কী কারণে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে।

দৈনিক আস্থা/এম এইচ

ট্যাগস :

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬