ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা: আইএমএফের সতর্কতা

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা: আইএমএফের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ব্যাংকক-এ অনুষ্ঠিত ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনের লাইভস্ট্রিমে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে—এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। শুধু তাই নয়, সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।’

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান-এর বিরুদ্ধে হামলা শুরু করে; এতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন এবং এরপর ইরানের পাল্টা হামলার ঢেউ শুরু হয়।

সম্পদসমৃদ্ধ এই অঞ্চলের সংঘাতের ফলে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

জর্জিয়েভা বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরও বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা সম্ভাব্যভাবে দীর্ঘ সময়ের অস্থিরতার মধ্যে আছি।’

এশিয়ার অধিকাংশ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা এখন ঝুঁকির মুখে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক কয়েক দিনে বাজার ‘রোলার কোস্টারের মতো’ ওঠানামা করেছে উল্লেখ করে জর্জিয়েভা বলেন, ‘যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই সারা বিশ্বের জন্য ভালো।’ সূত্র-আল জাজিরা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা: আইএমএফের সতর্কতা

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬