ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১০১১ বার পড়া হয়েছে

তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টারঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের প্রধান প্রধান ডিপোতে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী মোতায়েনের প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার (১১ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের বিভিন্ন ডিপো হতে ডিলারগণের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিসমূহের (পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ প্রধান স্থাপনাসহ প্রধান প্রধান ডিপোসমূহ অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোসমূহে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বিধায় বর্ণিত স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরীভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।

এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল জেলার ডিপোসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সেনাবাহিনী মোতায়নের নিমিত্ত সশস্ত্র বাহিনী বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬